মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন

Mohammad Shafiqul Haque Milon
নিজস্ব প্রতিবেদক: ২৩ জুলাই ২০২৬ ০২:১৬ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২৩ জুলাই ২০২৬ ০২:১৬ অপরাহ্ন
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন
পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন

পবা -মোহনপুরবাসীকে ভালো রাখা এবং তাদের ভালো মন্দ দেখভাল করার জন্য জনগণ তাকে ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছেন। বিগত কয়েকদিনে সংসদ চলমান থাকায় তিনি ঠিকভাবে এলাকায় আসতে পারেননি। কারণ ওই সংসদে ২০২৬-২৭ সালের বাজেট অনুমোদিত হয়। সেই সাথে বিভিন্ন আইন পাস হয়। এরমধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মাদক নিয়ন্ত্রণ আইন। এই আইনে মাদক বিক্রেতা ও সেবনকারীদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন ১০ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এজন্য মাদক নিয়ে কোন প্রকারের ধার নয় বলে উল্লেখ করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।  বৃহস্পতিবার বেলা ১১:৩০ টার দিকে মোহনপুর উপজেলা সম্মেলন কক্ষে মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি আরো বলেন, যে পরিবারে একজন মাদক সেবী আছে এই পরিবারে জানে তার কি অবস্থা। সংসদ সদস্য বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষিকার প্রধান শুরু করা হয়েছে। এটা এখন ব্যাপক আকারে প্রতিটি পরিবারে দেওয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী অফিসার কে নির্দেশনা দেন তিনি। তিনি আরো বলেন, শুধু মাদক সেবীদের আটক করে কেমন লাভ হবে না যারা মাদক কারবারি তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেন তিনি। তিনি আরো বলেন, সকল দলের সমন্বয়ে প্রতিটি এলাকায় মাদক নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হবে। এ নিয়ে তিনি জামাতের প্রার্থী আবুল কালাম আজাদের সঙ্গে কথা বলবেন বলে সবাই উল্লেখ করেন। আর এই কাজে সহযোগিতা ও মাদক বিক্রেতা ও সেবনকারীদের চিহ্নিত করে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন তিনি।দেশে জ্বালানি তেলের কোন ঘাটতি নেই। এটা নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না জানান তিনি। তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যেন মানসম্মত পাঠদান হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। তিনি প্রতিটি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ব্যবস্থাসহ শিক্ষক সংকট দূর  করবেন বলে জানান। খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে এমপি বলেন, নতুন কুড়ির মাধ্যমে এবার বাইস লক্ষ ছেলে মেয়ে ফুটবল সহ অন্যান্য খেলায় অংশগ্রহণ করেছে। এটা সরকারের বড় এচিভমেন্ট বলে দাবি করেন তিনি। 

তিনি বলেন, রাস্তা উন্নয়ন করার নামে দুপাশের বড় বড় গাছ গুলো কাটা হয়েছে। কিন্তু ফরলেন রাস্তা আজও হয়নি। এজন্য রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ করার জন্য সবাইকে অনুরোধ করেন। তিনি আরো বলেন, স্বাস্থ্য সেবা আরো প্রসারিত ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো ৫০ শয্যা থেকে ১০১  শয্যয় উন্নিত করার পদক্ষেপ নিয়েছেন। সেই সাথে প্রয়োজনীয় অবকাঠামো যন্ত্রপাতি এবং জনবল প্রদানের ব্যবস্থা করেছেন বলে জানান তিনি। এছাড়াও প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করেন এমপি।

শেষে মোহনপুর এলাকার আইনশৃঙ্খলা যেন ভালো থাকে সে বিষয়ে বিশেষ নজর রাখার জন্য উপজেলা প্রশাসন ও আই-শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন।

সভায় সভাপতিসহ উপস্থিত কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং অত্র কমিটির অন্যান্য সদস্যরা তাদের নিজ নিজ কার্যালয়ের কার্যক্রম  সমূহ তুলে ধরেন। সেই সাথে তাদের সমস্যা সমূহ সমাধানের জন্য সংসদ সদস্য নিকট আবেদন জানান।

সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আক্তার। উপস্থিত ছিলেন মহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আকতার হোসেন, আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডা. খন্দকার সাগর আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা ঈমাম হাসান শামীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা মোঃ রকিব হাসান, পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন, মোহনপুর ট্রাফিক বিভাগ টিআই রবিউল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, 

জনস্বাস্থ্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাব অফিসার রফিকুল ইসলাম, আইসিটি 

অফিসার শাহাদত হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, রাজশাহী পল্লীবিদ্যুত সাব যোনাল অফিস মোহনপুর ডিজিএম মেহেদি হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা আরজুমান, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিরুন নেসা, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, সমবায় কর্মকর্তা আনিসা দেলোয়ারা আনজু, প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, মেজর আলী বিশ্বাস, আব্দুর রশিদ, গ্রাম আদালত প্রতিনিধি মুক্তি বেগম, তথ্য আপা রুপালি খাতুন,

মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, মোহনপুর তামিরুলমিল্লাত দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরিফুল ইসলাম, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  শাহীন সাগরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।