জুলাই শহীদ পরিবারের ২ সদস্যের কর্মসংস্থান ও নিয়মিত সহায়তায় প্রতিমন্ত্রীর মানবিক উদ্যোগ

Employment and regular support for 2 members of the July martyr's family
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ২৪ জুলাই ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন সারা বাংলা
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ২৪ জুলাই ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন
জুলাই শহীদ পরিবারের ২ সদস্যের কর্মসংস্থান ও নিয়মিত সহায়তায় প্রতিমন্ত্রীর মানবিক উদ্যোগ
পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া দুজন পরিবার সদস্যকে সরকারি কর্মসংস্থান করা হয়েছে।

পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিশেষ সুপারিশে পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া দুজন পরিবার সদস্যকে সরকারি কর্মসংস্থান করা হয়েছে।

জানা গেছে, পানিসম্পদ প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে সরকারি ভাবে যে বেতন ভাতা পান, তা থেকে জেলার চার জুলাই যোদ্ধা পরিবারকে প্রতি মাসে ৫ হাজার করে টাকা দিয়ে আসছেন। এবার আরও দুই জুলাই যোদ্ধা পরিবারের দুই সদস্যকে অফিস সহায়ক পদে সরকারি চাকরি দেওয়ায় স্থানীয় পর্যায়ে প্রশংসার জোয়ার বইছে।

আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পুনর্বাসনের লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক পদে নিয়োগের সুযোগ তৈরি হলে শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাঁর নির্বাচনী এলাকা পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে দুইজন যোগদান করেন। তাদের একজন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন মোসা. মনিজা এবং দেবীগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষের জন্য জুলাই শহীদ আবু ছাইদের ছেলে মামুন ইসলাম যোগদান করেছেন।

বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম এবং দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা ১৯৭১ সালকে যেমন ধারণ করি, ঠিক তেমনি ২৪-কেও ধারণ করি। সেই জায়গা থেকে আমি শপথ গ্রহণের পর থেকে সরকারি ভাবে যা সম্মানী (বেতন) পাই, তা থেকে জেলার ছয় জন জুলাই যোদ্ধা পরিবারের মধ্যে চার জন পরিবারকে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দিই। পাশাপাশি বাকি দুই পরিবারের দুই সদস্যকে অগ্রাধিকার ভিত্তিতে অফিস সহায়ক পদে চাকরি দিয়েছি। এমন মহতী উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। তাদের ভাষ্যমতে, জুলাই শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের পরিচয় দিয়েছেন।