রাজশাহীতে উত্তরা মোটর্স দেশব্যাপী বাজাজ পালসার জিমখানা ‘গো ফর গোল্ড’ রাইডিং ক্যাম্প

‘Go for Gold’ Riding Camp
আবুল কালাম আজাদ,রাজশাহী:- ২৬ জুলাই ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন নির্বাচিত সংবাদ
আবুল কালাম আজাদ,রাজশাহী:- ২৬ জুলাই ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন
রাজশাহীতে উত্তরা মোটর্স দেশব্যাপী বাজাজ পালসার জিমখানা ‘গো ফর গোল্ড’ রাইডিং ক্যাম্প

উত্তরা মোটর্স দেশব্যাপী বাজাজ পালসার জিমখানা ‘গো ফর গোল্ড’ রাইডিং ক্যাম্প শুরু করল, তারই ধারাবাহিকতায় শনিবার ২৫ জুলাই রাজশাহী কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে বাজাজ পালসার জিমখানা ‘গো ফর গোল্ড’ রাইড ক্যাম্প এর কার্যক্রম শুরু করেছে। ‘গো ফর গোল্ড’ টেস্ট রাইডিং এর মূল উদ্দেশ্য হচ্ছে বাজাজ পালসার এন ১৬০ ডুয়েল চ্যানেল এবিএস, ডিজিটাল কনসোল, ফুয়েল ইনজেকশন সহ মোটরসাইকেলটির আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তব স্পষ্ট ধারনা দেয়া।

ইউএসডি ফর্ক, টার্ন-বাই-র্টান নেভিগেশন, রাইড মুড, স্লিপার ক্লাচ, গিয়ার ইন্ডিকেটর সহ উন্নত প্রযুক্তির সাথে পরিচয় করে দেওয়ার জন্য এবং বাজাজ পালসার এন ১৬০ মোটরসাইকেলটির রাইডিং কমফোর্ট অনান্য মোটরসাইকেল থেকে উন্নতর সেই অভিজ্ঞতা শেয়ার করাতে এই ‘গো ফর গোল্ড’ টেস্ট রাইডিং এর আয়োজন করা হয়েছে। আগ্রহী মোটরসাইকেল প্রেমিদের বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে এই টেস্ট রাইডে অংশ গ্রহন করার সুযোগ রয়েছে।

দুই দশক আগে শুরু থেকেই বাজাজ পালসার সারা বিশ্বে স্পোর্টস মোটরসাইকেলের পথ প্রদর্শক। এই সেগমেন্টের উন্নতির সাক্ষী হিসাবে পালসার ব্যাজটি আজ স্পোর্ট স বাইকিং এর সামর্থক হয়ে উঠেছে।

 বাংলাদেশে মোটরসাইকেল জগতে বাজাজ পালসার একটি আস্থার ও ঐতিহ্যের নাম, যা দেশের মোটরসাইকেল চালক ও ক্রেতাদের মন জয় করেছে এবং এর আধূনিক বৈশিষ্ট্যগুলি সবাইকে আকর্ষিত করেছে।

পরবর্তী পালসার জিমখানা “গো ফর গোল্ড” রাইডিং ক্যাম্পটি আগামী ১ আগষ্ট, শনিবার, বগুড়ায় অনুষ্ঠিত হবে।