হারিয়ে যাওয়া শখের ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা

Gratitude to police for recovering lost hobby phone
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৬ জুলাই ২০২৬ ০৮:১৮ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৬ জুলাই ২০২৬ ০৮:১৮ অপরাহ্ন
হারিয়ে যাওয়া শখের ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা
কক্সবাজারে বিভিন্ন সময়ে নাগরিকদের সখের মোবাইল ফোন হারিয়ে যায়।

কক্সবাজারে বিভিন্ন সময়ে নাগরিকদের সখের মোবাইল ফোন হারিয়ে যায়। হারানো ফোন ফিরে পেতে ভুক্তভোগী নাগরিকগন জিডি করেন আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে। 

এবার জিডির সূত্র ধরে কক্সবাজার জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম মনিটরিং সেল এবং আইসিটি শাখা’র নিরলস প্রচেষ্টার মাধ্যমে হারিয়ে যাওয়া আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করতে সক্ষম হয় জেলা পুলিশ।

গতকাল পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য অফিসারদের উপস্থিতিতে পুলিশ সুপারের কার্যালয়ে এতে করে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। হারিয়ে যাওয়া শখের ফোনটি ফিরে পেয়ে পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী মালিকগণ।

পুলিশ জানায়, আগামীতেও জেলা পুলিশের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সন্তুষ্টি আমাদের প্রেরণা।

এদিকে উদ্ধারকৃত ফোনের তালিকায় থাকা অনেক জিডিতে প্রদত্ত মোবাইল নম্বরটি বর্তমানে বন্ধ থাকায় প্রকৃত মালিকদের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ।

এমতাবস্থায়, উদ্ধারকৃত ফোনের প্রকৃত মালিকদের আইএমইআই (IMEI) নম্বর মিলিয়ে এবং জাতীয় পরিচয়পত্র (NID) ও ফোন ক্রয়ের রসিদসহ (ক্যাশ মেমো) প্রয়োজনীয় প্রমাণ সাপেক্ষে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করে নিজ নিজ ফোন সংগ্রহ করার জন্য অনুরোধ করেছে জেলা পুলিশের আইসিটি শাখা।