ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতামুক্ত নগরায়নে রেডার সঙ্গে রাসিকের মতবিনিময় সভা

Dengue prevention and waterlogging-free
রাজশাহী প্রতিনিধি:- ২৬ জুলাই ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি:- ২৬ জুলাই ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতামুক্ত নগরায়নে রেডার সঙ্গে রাসিকের মতবিনিময় সভা
রাজশাহীর সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা), রাজশাহীর সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

রোববার (২৬ জুলাই) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় নগরীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আবাসন খাতের উদ্যোক্তা এবং নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ নগর গড়ে তোলা সম্ভব।

সভায় রেডার নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণাধীন প্রকল্পে পানি জমে থাকা রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা সবুজ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, ডেঙ্গুমুক্ত ও জলাবদ্ধতামুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।