মহেশপুরে মাটিলা সীমান্তে ভারতীয়সহ ২০ জন আটক

20 people including Indians were detained
অনলাইন ডেস্ক: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৫৮ পূর্বাহ্ন বিশেষ সংবাদ
অনলাইন ডেস্ক: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৫৮ পূর্বাহ্ন
মহেশপুরে মাটিলা সীমান্তে ভারতীয়সহ ২০ জন আটক
মহেশপুরে মাটিলা সীমান্তে ভারতীয়সহ ২০ জন আটক

ঝিনাইদহে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় একজন ভারতীয়সহ ২০ জনকে আটক করেছেন ৫৮-বিজিবি। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) তথ্য নিশ্চিত করেছেন ৫৮-বিজিবির অধিনায়ক এইচ.এম সালাহউদ্দিন চৌধুরী। 

তিনি বলেন, রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করার সময় ৫৮-বিজিবির মাটিলা বিওপির টহল দল ২০ জন নারী পুরুষকে আটক করে। তাদের মধ্যে শিশু ১ জন, নারী ৯, পুরুষ ১০ জন। 

আটকদের মধ্যে একজন ভারতীয় আর বাকিরা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইলসহ বিভিন্ন জেলায়। 

কট/বি