চাকরি দেবে তিতাস গ্যাস
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চারটি পদে ১৩৫ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৩ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি
পদসংখ্যা: ০৪টি
লোকবল নিয়োগ: ১৩৫ জন
পদের নাম: করণিক
পদসংখ্যা: ২৮টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা।
পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ৪৯টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাসসহ (বাণিজ্য) হিসাব/অডিট/অর্থ বিষয়ে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা।
পদের নাম: উন্নয়নকারী
পদসংখ্যা: ৪১টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে এসএসসি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা।
পদের নাম: সাহায্যকারী
পদসংখ্যা: ১৭টি
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড–১৮)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে এসএসসি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২১ আগস্ট ২০২৬