গোমস্তাপুরে মাদকবিরোধী আলোচনা সভা

Anti-drug discussion meeting
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৮ জুলাই ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৮ জুলাই ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন
গোমস্তাপুরে মাদকবিরোধী আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ে মাদকবিরোধী কমিটি আয়োজনে সহযোগিতা করেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শেখ হামিদুজ্জামান, সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম,সহকারী শিক্ষক খাদিমুল ইসলাম, সুজন আলী,দশম শ্রেণীর ছাত্র নাহিদ ইসলাম, নবম শ্রেণীর ছাত্র মশিউর রহমানসহ অন্যরা। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী, অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক হামিদুজামান বলেন মাদকাসক্তরা পিতা মাতা আত্মীয়-স্বজন পরিচিতজনদের কাছে নেশার  টাকার জন্য মিথ্যাচার ও ছলচাতুরীর আশ্রয় নেয় এবং নিজেদের ঘরে জিনিসপত্র চুরি করে। মাদকাসক্তি ও মাদকাপ্রবন এলাকায় কারো জান মাল বা জীবনের নিরাপত্তা থাকেনা।