বদরখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
Law and order discussion meeting
কক্সবাজারের চকরিয়ার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি এবং বদরখালী ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই ২০২৬ খ্রি: মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট অফিসারগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ প্রতিনিধি ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আইন শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পুলিশের সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে আরো বেশি আন্তরিক হতে বলা হয়।