পেশাদার সাংবাদিকতা গড়ে তুলতে রাবির গণযোগাযোগ বিভাগের সাথে সোনারদেশের সমঝতা স্বাক্ষর
To develop professional journalism
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং দৈনিক সোনার দেশ পত্রিকার মধ্যে স্বাক্ষরিত হয়েছে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। এর ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি সোনার দেশ পত্রিকায় ইন্টার্নশিপ, মাঠ পর্যায়ে কাজ এবং নিজেদের সেরা প্রতিবেদন প্রকাশের সুযোগ পাবেন। একই সঙ্গে সোনার দেশ পত্রিকার সাংবাদিকদের প্রশিক্ষণ, ফ্যাক্ট চেকিং, গবেষণা ও একাডেমিক সহযোগিতার মাধ্যমে উত্তরাঞ্চলের সাংবাদিকতার মানোন্নয়নে তৈরি হবে নতুন সম্ভাবনা। শিক্ষা ও পেশাদার সাংবাদিকতার এই সেতুবন্ধন ভবিষ্যতের দক্ষ, দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ সাংবাদিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।