আন্না মিন্জ এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত

Greetings and exchange of views with Anna Minz
রাজশাহী প্রতিনিধি: ৩০ জুলাই ২০২৬ ০৪:৪৫ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি: ৩০ জুলাই ২০২৬ ০৪:৪৫ অপরাহ্ন
আন্না মিন্জ এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত
আন্না মিন্জ এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর ওমরপুরে সংরক্ষিত মহিলা আসন-৩১৯ (জাতীয় সংসদ)-এর সংসদ সদস্য আন্না মিন্জ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩০ জুলাই) দুপুরে আয়োজিত এই সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ।

অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, আদিবাসী মানবিক টিম এবং ‘রাহালা রিমিল ডান্স গ্রুপ’-এর নেতৃবৃন্দ আন্না মিন্জ এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।


শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আইন বিষয়ক সম্পাদক নবদ্বীপ লাকড়া ও নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম।

এছাড়াও আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি বিথী এক্কা, সহ-সভাপতি সোহাগ কুমার বড়াইক, পলাশ কুমার মাহাতো ও ইন্দ্রজিত চন্দ্র বেদ, সাধারণ সম্পাদক দিনেশ সরদার, সদস্য স্বর্ণা রানী সরকার ও রুহিত কুমার মাহাতো; আদিবাসী মানবিক টিমের সদস্য মানিক এক্কা এবং রাহালা রিমিল ডান্স গ্রুপের সদস্য রিচার্ড মার্ডি ও ঐশি মূর্মুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।