নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

Mysterious death of a young man
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ৩০ জুলাই ২০২৬ ০৫:২৪ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ৩০ জুলাই ২০২৬ ০৫:২৪ অপরাহ্ন
নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু
নওগাঁর নিয়ামতপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনার খবর পাওয়া গেছে।--প্রতিকী ছবি

​নওগাঁর নিয়ামতপুরে  এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের গৈল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মারা যাওয়া ওই যুবকের নাম দিলীপ মিনজ (২২)। বাবার নাম শুকরা মিনজ। বাড়ি উপজেলার  গৈল গ্রামে। 

​পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে দরজা বন্ধ করে ঘুমাতে যান দিলীপ। আজ বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে তার মা শ্রীমতি পালানি তাকে ডাকতে গেলে ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

​সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার প্রস্তুতিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে তিনি কীটনাশক জাতীয় কিছু খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান চিকিৎসক। 

​এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান পিপিএম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।