জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন

Formation of a 31-member committee
ছোটন সরদার ৩০ জুলাই ২০২৬ ০৭:৪৭ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ৩০ জুলাই ২০২৬ ০৭:৪৭ অপরাহ্ন
জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন
রাজশাহীর দুর্গাপুরে জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর দুর্গাপুরে জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি,  অধিকার, ভূমির সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা,বৃহস্পতিবার ৩০ জুলাই সকাল ১০টায় দুর্গাপুর আদিবাসী অফিস কক্ষে জাতীয় আদিবাসী পরিষদ, দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।


সম্মেলনের শুরুতে আদিবাসী অফিস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর ঘুরে পুনরায় আদিবাসী অফিসে এসে শেষ হয়, পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আদিবাসীদের ভূমি সমস্যা সমাধান এবং সাংবিধানিক স্বীকৃতির দাবিও তুলে ধরেন তারা। 



দূর্গাপুর উপজেলার আহবায়ক জহন সরেনের সভাপতিত্বে সম্মেলনে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজওয়াড়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্গাপুর পৌর আহবায়ক হাসানুজ্জামান লাল্টু,সদস্য সচিব আহমেদ রেজাউল করিম স্বপন ,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফ্রন্টের দূর্গাপুর সভাপতি শ্রী সুনিল প্রামানিক,জাতীয়  আদিবাসী পরিষদের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার প্রমুখ। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রতিনিধি ও স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।



সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে জহন সরেনকে সভাপতি, সুকুমার ঋষিদাসকে সাধারণ সম্পাদক এবং সুশান্ত কুমারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট  গঠন করা হয়। নবনির্বাচিত নেতারা সংগঠনকে আরও গতিশীল করে,আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।