রাজশাহীতে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত

Maasranga Television celebrates its 15th anniversary
আবুল কালাম আজাদ:- ৩০ জুলাই ২০২৬ ০৮:০৭ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ:- ৩০ জুলাই ২০২৬ ০৮:০৭ অপরাহ্ন
রাজশাহীতে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সিএনবি মোড়ে অবস্থিত নানকিং দরবার হলে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় কেক কাটার মধ্য দিয়ে। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন,“মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই। অতীতের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাছরাঙা টেলিভিশন যে দায়িত্বশীল ভূমিকা রেখেছে, তার জন্যও অভিনন্দন। আমরা প্রত্যাশা করি, মাছরাঙা টেলিভিশন সব সময় দেশের কথা বলবে, জনগণের কথা বলবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহীর পুলিশ সুপার, ডিআইজি, বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিক, টেলিভিশন সাংবাদিকসহ গণমাধ্যমকর্মীরা।