নেশার টাকা জোগাড় করতে সৎ মায়ের পর আপন মাকেও হত্যা

After killing his stepmother, he also killed his own mother to raise money for drugs
নিজস্ব প্রতিনিধি:- ৩০ জুলাই ২০২৬ ০৮:৫১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ৩০ জুলাই ২০২৬ ০৮:৫১ অপরাহ্ন
নেশার টাকা জোগাড় করতে সৎ মায়ের পর আপন মাকেও হত্যা
ফরিদপুরে নেশার টাকার জন্য নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে।

ফরিদপুরে নেশার টাকার জন্য নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত  ছেলের বিরুদ্ধে।

 বৃহস্পতিবার(৩০ জুলাই) দুপুরে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান আব্দুর রহমান মোল্লার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামেলা আক্তার (৬০) এলাকার মৃত আকবর শেখের স্ত্রী। তার চার সন্তানের ভেতর দুই ছেলে দুই মেয়ে।

এলাকাবাসীরা জানিয়েছে, শামেলা আক্তারকে তার ছেলে রাহিম শেখ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। নেশার টাকা জোগাড় করতেই তার মাকে হত্যা করেন তিনি। প্রায় সাত বছর আগেও রাহিম শেখ তার সৎ মাকেও একই ধরনের ঘটনায় হত্যা করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেছেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সন্তান পলাতক রয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানিয়েছেন।