ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের মাঝে স্কুল পোশাক বিতরণ

Distribution of school clothes
নিজস্ব প্রতিনিধি:- ০৩ আগস্ট ২০২৬ ০৭:১৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ০৩ আগস্ট ২০২৬ ০৭:১৫ অপরাহ্ন
ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের মাঝে স্কুল পোশাক বিতরণ
ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের মাঝে স্কুল পোশাক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ফিল্টিপাড়া গ্রামে মাল্টি লিংগুয়াল এডুকেশন (এমএলই) স্কুলে সোমবার বিকেলে কোল ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও জুতা বিতরণ করা হয়েছে। সামার ইনস্টিটিউট অব লিংগুইস্টিক (এসআইএল) ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এসব পোশাক বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে পিংগেস্ট কুংগাল  নামে সুইডেনের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 



এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হজরত আলী, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, কোল জনগোষ্ঠীর গ্রাম্য মোড়ল লক্ষন মুরমু, এমএলই স্কুল পরিচালনা কমিটির সদস্য মমতা সরেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের এরিয়া সুপারভাইজার ইস্রাইল হাঁসদা। 


এসময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তাঁদের শিশুদের পড়ালেখায় সহযোগিতা করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এসব পিছিয়ে পড়া শিশুদের এগিয়ে নিতে কাজ করার জন্য এমএলই স্কুল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। 


নিকোলাস মুরমু জানান, এমএলই স্কুলে ক্ষুদ্র জাতিসত্তার  চার ও পাঁচ বছর বয়সী শিশুদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষাদান করা হয়। আজ ১৪ জন শিক্ষার্থীকে পোশাক দেয়া হয়। পোশাকের মধ্যে দুইটি করে শার্ট, একটি করে প্যান্ট/ফ্রক ও এক সেট জুতা-মোজা দেয়া হয়।