ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদ্যাপিত

July Uprising Day
নিজস্ব প্রতিবেদক ০৫ আগস্ট ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৫ আগস্ট ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ন
ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদ্যাপিত
ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদ্যাপিত। ছবি: বিজয় বাংলা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে দিবসটিকে স্মরণীয় করে রাখতে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী ও উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী’র নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ৫ আগস্ট সকাল ৯.৩০মিনিটে শহরের সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ১০.০০ টায় রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। মঞ্চে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান এবং সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ ইকবাল হোসেন। পবিত্র ধর্ম গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিবেশিত হয় জাতীয় সংগীত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন- সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ ইকবাল হোসেন। স্বাগত বক্তব্যের পর রাজশাহী কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান বলেন-জুলাই শহীদদের স্বপ্নকে বাস্তবে পরিণত করার মধ্য দিয়েই বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী বলেন-দেশকে ভালোবেসে দেশের পুনর্গঠনে সকলকে মনোযোগী হতে হবে। ২৪ এর গণ আন্দোলনের আকাক্সক্ষাকে ধারণ করে বাংলাদেশের উন্নয়নে সকলকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। 


সভাপতির ভাষণে প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী ৫২ থেকে ২০২৪ পর্যন্ত নিহত সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে সংঘটিত বিপ্লবের দৃষ্টান্ত উপস্থাপন করে বাংলাদেশে সংঘটিত ২৪ এর তরুণ বিপ্লবীদের প্রত্যাশা পূরণের ব্যাপারে বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। কোন অস্থিরতা নয়, গণতান্ত্রিক ও সহনশীল আচরণের মাধ্যমে জুলাই শহীদদের আকাক্সক্ষা বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন। সবশেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


অধ্যক্ষ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়কসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বাদ জোহর কলেজ জা‘মি মসজিদে জুলাই শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।