রাজশাহী সরকারি মহিলা কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত

July Uprising Day
নিজস্ব প্রতিবেদক ০৫ আগস্ট ২০২৬ ০৬:৪৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৫ আগস্ট ২০২৬ ০৬:৪৫ অপরাহ্ন
রাজশাহী সরকারি মহিলা কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত
রাজশাহী সরকারি মহিলা কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত। ছবি: বিজয় বাংলা

রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জুলাইয়ের শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।


শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ মিলনায়তনে প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিসংখ্যান বিভাগের প্রফেসর মো. মোজাফফার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. ব্রজেন্দ্র নাথ সরকার এবং এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক প্রফেসর মো. তৌরেজ হোসেন। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


আলোচনা সভায় জুলাই বিপ্লব-২০২৪ এর ঘটনাপরম্পরা এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস নিয়ে বিশদ আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ সব ধরনের বৈষম্য ও অবিচারের অবসান ঘটিয়ে একটি সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান। তিনি বলেন, জুলাই বিপ্লব আমাদের মহান মুক্তিযুদ্ধেরই প্রতিচ্ছবি। এই বিপ্লবের চেতনা বুকে ধারণ করে শিক্ষার্থীরা আগামী দিনে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।