গোদাগাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল ও সমাবেশে

Discussion meeting and award distribution on the occasion of July People's Uprising Day 2026
মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী): ০৬ আগস্ট ২০২৬ ০২:০২ অপরাহ্ন সারা বাংলা
মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী): ০৬ আগস্ট ২০২৬ ০২:০২ অপরাহ্ন
গোদাগাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল ও সমাবেশে
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। শুরুতে স্বাগত বক্তব্য দেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, দেশের কল্যাণে সকল জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করা হবে। তবে অন্যায়, দুর্নীতি ও অবিচারের সঙ্গে কোনো আপস করা হবে না।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য প্রত্যাশার বাস্তবায়ন। কেবল আংশিক পরিবর্তন নয়, বরং প্রয়োজনীয় মৌলিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং জনগণের আস্থার উপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের যথাযথ মর্যাা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সাইদুর রহমান, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী জেলা শিক্ষা ফেডারেশনের সভাপতি ওবায়দুল্লাহ, রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান,গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আতিকুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিমুশান উজ্জ্বল,উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ,প্রাণী সম্পদ কর্মকর্তা শায়লা শারমিন, এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মুরসালিন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নলিুফার ইয়াসমিন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে বিকাল ৫টায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, এমপি।