রাজশাহীর সিল্ক শিল্পে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখলেন বিডার চেয়ারম্যান

Chowdhury Ashiq Mahmud Bin Harun
রাজশাহী প্রতিনিধি:- ০৬ আগস্ট ২০২৬ ০২:৩০ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি:- ০৬ আগস্ট ২০২৬ ০২:৩০ অপরাহ্ন
রাজশাহীর সিল্ক শিল্পে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখলেন বিডার চেয়ারম্যান
রাজশাহী সিল্ক কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

দেশের ঐতিহ্যবাহী রেশমশিল্পে বিনিয়োগ ও শিল্প সম্প্রসারণের সম্ভাবনা যাচাই করতে রাজশাহী সিল্ক কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় তিনি কারখানার উৎপাদন কার্যক্রম, গবেষণা, সম্প্রসারণ উদ্যোগ এবং বিভিন্ন রেশমজাত পণ্য ঘুরে দেখেন এবং তিনি দেশের রেশমশিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন সক্ষমতা এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।


পরিদর্শনের সময় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ বিডা চেয়ারম্যানকে কারখানার উৎপাদন কার্যক্রম, গবেষণা ও সম্প্রসারণমূলক কর্মসূচি, রেশমশিল্পের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং কারখানার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

পরে বিডা চেয়ারম্যান কারখানার শোরুম ঘুরে দেখেন। 


সেখানে তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী গরদ শাড়ি, ডিজাইনার শাড়ি, প্রিন্টেড শাড়ি, টু-পিস, পাঞ্জাবির কাপড়, বালাকা সিল্ক এবং বিভিন্ন ধরনের থান কাপড়সহ নানা রেশমজাত পণ্য পরিদর্শন করেন।


এ সময় বিডার নির্বাহী সদস্য হুমায়ুন কবির, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জীবন কৃষ্ণ রায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর উপপরিচালক ড. এম এ মান্নানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শন দেশের ঐতিহ্যবাহী রাজশাহী রেশমশিল্পে নতুন বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পটির পুনরুজ্জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।