ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত
Hit by a train
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক আবুল কালাম আজাদ (টিমন) (৩৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নাচোল উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
সেননাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মো. মহিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ তার পাওয়ার টিলার/ট্রলি গাড়িতে একটি ছাগল নিয়ে দেওপাড়া থেকে নিজ বাড়ি বান্দ্রায় ফিরছিলেন। এ সময় তিনি দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেন সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।