রাজশাহী আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসের দুই বছর পূর্তি উপলক্ষে রাজশাহী এডভোকেটস্ বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে রাজশাহী এডভোকেটস্ বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বার অ্যাসোসিয়েশনের আইনজীবী নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ ও সাহসিকতার কথা স্মরণ করেন। তারা বলেন, বৈষম্য, অন্যায় ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পরে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আইনজীবীরা শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় রাজশাহী এডভোকেটস্ বার অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।