রাজশাহীতে ট্রাক শ্রমিক ইউনিয়ন দখলমুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মানববন্ধন

Truck workers' union demands free and fair elections
জেসিকা শেখ ,রাজশাহী ০৮ আগস্ট ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেখ ,রাজশাহী ০৮ আগস্ট ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন
রাজশাহীতে ট্রাক শ্রমিক ইউনিয়ন দখলমুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মানববন্ধন
রাজশাহীতে ট্রাক শ্রমিক ইউনিয়ন দখলমুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মানববন্ধন

রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং–রাজ-১৬০৭) দখলমুক্ত করে নিরপেক্ষ, নির্দলীয়, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম নিয়ে নানা অনিয়ম ও প্রভাব বিস্তারের পরিস্থিতি তৈরি হয়েছে। তারা ইউনিয়নকে কথিত দখলদারিত্ব থেকে মুক্ত করে সাধারণ শ্রমিকদের স্বার্থে একটি নিরপেক্ষ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে আওয়ামী শাসনামল এবং মাহনুল হক মনা-র বিরুদ্ধে ইউনিয়ন দখলের অভিযোগ তুলে দ্রুত তা মুক্ত করার দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করে নিরপেক্ষ, নির্দলীয়, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, শ্রমিক ইউনিয়ন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিয়ন্ত্রণে নয়; এটি সাধারণ শ্রমিকদের অধিকার ও কল্যাণের প্রতিষ্ঠান। তাই শ্রমিকদের মতামতের ভিত্তিতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করতে হবে।

মানববন্ধনে উপস্থিত শ্রমিকরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।