রাজশাহী জেলার ট্রাক ট্রাঙ্ক লরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মেয়াদের আগেই নির্বাচনের দাবি একাংশের
মেয়াদ শেষ হওয়ার আগেই রাজশাহী জেলার ট্রাক ট্রাঙ্ক লরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের একাংশের কয়েকজন শ্রমিক নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন।
শনিবার( ৮আগস্ট) সকাল ১১টায় নগরীর পানিউন্নয়ন বোর্ডের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।তবে মানববন্ধনে উপস্থিতি ছিল অতি নগন্য ।
বর্তমান কমিটির কোন বৈধতা নাই দাবি করেমানববন্ধনে নেতৃত্ব দানকারী মোঃ সাজ্জাদ হোসেন বলেন,বর্তমান কমিটি স্বঘোষিত কমিটি। এ কমিটির কোন বৈধতা নাই। তারা সংগঠনের আয়-ব্যায়ের হিসাব না দিয়ে অফিস দখল করে ও ইচ্ছেমত সংগঠন চালাচ্ছে এবং সংগঠনের অর্থ শ্রমিক স্বার্থে ব্যবহার না করে পকেট ভারি করছে।তারা শ্রমিকদের স্বার্থে অনিত বিলম্বে সুষ্ঠ নির্বান চান নতুবা বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেন।
অন্যদিকে বর্তমান কমিটি নওদাপাড়াস্থ কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি অবগতির জন্য দুপর সাড়ে ১২ টায় নওদাপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আযোজন করেন।
সাংবাদিক সম্মেলনে,তারা নিজেদের নির্বাচিত বৈধ কমিটি দাবি করে বলেন,আওয়ামী সরকারের পতনের পর তৎকালীন সময়ের কমিটর নেতারা আত্মগোপনে চলে যাওয়ায় সংগঠনের তালমাতাল অবস্থায় সকল শ্রমিকদের সর্বসম্মতিক্রমে ২৫-০৩-২০২৫ তারিখে নির্বাচন অনুষ্টিত হয় এবং বিনাপ্রতিদ্বন্দিতায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। যা ২৭-০৩-২০২৫ তারিখে নির্বাচন পরিচালনা কমিটি স্বাক্ষরিত ফলাফল কপি রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরে দাখিল করেন। বিভাগীয় শ্রম দপ্তর নতুন কমিটিকে তিন বছরের জন্য অনুমোদন দেন।
বর্তমান কমিটির সভাপতি মাইনুল হক মানা সাংবাদিকদের বলেন,তাদের বর্তমান কমিটি তিন বছরের জন্য নির্বাচিত কমিটি।যা বিভাগীয় শ্রম দপ্তর কতৃক অনুমোদিত।এখানে ৬/৭ জন বিপথগামীর কথায় মধ্যবর্তী নির্বচনের প্রশ্নই আসেনা।
তিনি আরো বলেন, নির্বাচন দাবিকরা কথিত এই সাজ্জাদকে সম্প্রতি তার মেয়ের বিবাহের জন্য ৪০ হাজার টাকা অনুূদান দেয়া হয়েছে। কমিটি যদি অবৈধ হয় তবে তিনি কি ভাবে অনুদান পেয়েছেন।
এছাড়া আমরা সংগঠনের নিয়োম মেয়ে যতারিতি শ্রমিকদের মেয়ের বিবাহ ভাতা, ছেলের শিক্ষা ভাতা এবং সদস্যদের মৃত্যুকালীন অনুদান দিয়ে আসছি।
সভাপতি মনা বলেন, আজ যারা মানববন্ধন করেছে তারা বেশির ভাগই শ্রমীক নয়,এরা সাজ্জাদের ভাড়া করা বাইরের লোক। সংগঠনের পরিপন্থি কর্য়কলাপের জন্য আমারা সাজ্জাদের বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময় সভাপতি মোঃ মাইনুল হক মনা,সহ-সভাপতি: মোঃ সৈয়দ আব্দুল কাইউম বিল্টু ও জনাব মোঃ সামশুল আলম ফনি,সাধারণ সম্পাদক: মোঃ মিজানুর রহমান মধু,যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ নোশিব শাহ,সহ-সাধারণ সম্পাদক: মোঃ শামীম মন্ডল,অর্থ সম্পাদক: মোঃ গুলজার হোসেন,সাংগঠনিক সম্পাদক: মোঃ সিদ্দিক আলী, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ সোহরাব আলী,দপ্তর সম্পাদক: মোঃ মাজদার হোসেন,প্রচার সম্পাদক: মোঃ নাহিদ ইসলাম,সড়ক সম্পাদক: মোঃ মিলন মন্ডল (১) ও মোঃ সাইফুল ইসলাম মিঠুন (২) ও কার্যনির্বাহী সদস্য: মোঃ জাহাঙ্গীর আলম সুমন, মোঃ শাহীন ইকবাল, মোঃ রায়হান আলী ও মোঃ মাসুম আলী উপস্থিত ছিলেন।