রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Training held
বিজয়বাংলা নিউজডেক্স : ০৮ আগস্ট ২০২৬ ০৪:০৬ অপরাহ্ন সারা বাংলা
বিজয়বাংলা নিউজডেক্স : ০৮ আগস্ট ২০২৬ ০৪:০৬ অপরাহ্ন
রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি - বিজয় বাংলা

রুয়েটে শিক্ষকদের একাডেমিক উৎকর্ষ সাধনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখছেন মেকানিকাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধনের নিমিত্তে `Empowering Faculty for Academic Excellence: Motivation, Positive Mindset, Leadership, and Human Relations’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) রুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেকানিকাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ ও অধ্যাপক ড. জি কে এম হাসানুজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মেম্বার ডিরেক্টিং স্টাফ ড. মো. জহুরুল ইসলাম। কর্মশালায় তিন শতাধিক শিক্ষকদের প্রেষণা, ইতিবাচক মানসিকতা ও নেতৃত্ব সম্পর্কিত বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।#