বদলগাছীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

International Indigenous Peoples Day
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ০৯ আগস্ট ২০২৬ ০২:৫৩ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ০৯ আগস্ট ২০২৬ ০২:৫৩ অপরাহ্ন
বদলগাছীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
নওগাঁর বদলগাছীতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে।

নওগাঁর বদলগাছীতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে।


রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরে আদিবাসী সামাজিক সংগঠন ও আদিবাসী ছাত্র সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি তপু পাহান সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন আদিবাসী সামাজিক সংগঠনের সভাপতি আকাশ পাহান।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।


আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও কৃষি কমিশন গঠনের দাবিও তুলে ধরা হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি, বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, সংসদ সদস্যের প্রতিনিধি মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু এবং বিলাসবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।


এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসী নারী-পুরুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরা সংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন।