রাজশাহীতে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে একজনের মৃত্যু

One person dies while giving a speech at a parents' rally
নিজস্ব প্রতিবেদক : ০৯ আগস্ট ২০২৬ ০৭:৫০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক : ০৯ আগস্ট ২০২৬ ০৭:৫০ অপরাহ্ন
রাজশাহীতে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে একজনের মৃত্যু
রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ঢলে পড়ে মো. শাহজাহান আলী (৬৫) নামে এক বৃদ্ধ ঢলে পড়ে।

রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ঢলে পড়ে মো. শাহজাহান আলী (৬৫) নামে এক বৃদ্ধ ঢলে পড়ে।শিক্ষকেরা দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত শাহজাহান আলী পল্লী বিদ্যুতের সাবেক প্রকৌশলী ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। বর্তমানে কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকায় তাঁর নিজস্ব বাড়ি রয়েছে।


শাহজাহান আলীর জামাতা ইমদাদুল হক জানান, তাঁর শ্বশুর কখনো রাজশাহী, কখনো কুষ্টিয়া আবার কখনো ঢাকায় থাকতেন। নাতির অভিভাবকের দায়িত্ব পালন করায় রোববার তিনি রাজশাহী সরকারি সিটি কলেজের অভিভাবক সমাবেশে যোগ দেন।


ইমদাদুল হক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক। তাঁর ছেলে রাজশাহী সরকারি সিটি কলেজে পড়াশোনা করে। ছেলের পড়াশোনার সুবিধার্থে তিনি রাজশাহী শহরে একটি বাসা ভাড়া করেছেন। ওই বাসায় শাহজাহান আলী ও তাঁর স্ত্রীও থাকতেন।


ইমদাদুল হক বলেন, ‘আমার শ্বশুর পল্লী বিদ্যুতের প্রকৌশলী ছিলেন। অনেকদিন আগে তিনি অবসরে গেছেন। তাঁর হার্টে বাইপাস সার্জারিও হয়েছিল। রোববার অভিভাবক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ পড়ে যান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।