মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, কমেছে জিপিএ-৫

Madrasa board pass rate 55.49 percent
অনলাইন ডেস্ক ১০ আগস্ট ২০২৬ ০২:৫০ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ১০ আগস্ট ২০২৬ ০২:৫০ অপরাহ্ন
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, কমেছে জিপিএ-৫
--সংগৃহীত ছবি

চলতি বছরে দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এই বোর্ডের ২২৬টি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার কমে দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আগের বছর এ হার ছিল ৬৮ দশমিক শূন্য ৯ শতাংশ। পাশের হার কমার পাশাপাশি এবছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হারও কমেছে উল্লেখযোগ্য পরিমানে। এক বছরের ব্যবধানে এ বোর্ডে জিপিএ-৫ কমেছে ২ হাজার ৩৫০টি।


সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ২০২৬ সালের দাখিল (এসএসসি-সমমান) পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাশের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হার ২ দশমিক ২৭ শতাংশ। 


চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন। আগের বছর এ সংখ্যা ছিল ৯ হাজার ৬৬ জন। সে হিসেবে বছরের ব্যবধানে জিপিএ-৫ কমেছে ২ হাজার ৩৫০ জন। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। এর মধ্যে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ২২৬টি প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি।