ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

Jobs at US-Bangla Airlines
অনলাইন ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।--সংগৃহীত ছবি

ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটির মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: মার্কেটিং অ্যান্ড সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয় 


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৪ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।


চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 


কর্মস্থল: চট্টগ্রাম

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা সুবিধা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস ও কোম্পানির নীতিমালা অনুযায়ী বিমান টিকিট।


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৬