কাউকে তো আর জোর করে পাস করানো সম্ভব নয় : শিক্ষামন্ত্রী

ANM Ehsanul Haque Milon
অনলাইন ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ন
কাউকে তো আর জোর করে পাস করানো সম্ভব নয় : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।--সংগৃহীত ছবি

শিক্ষা খাতের বর্তমান সংকটের মধ্যেও এসএসসি ও সমমান পরীক্ষার ফল অবশ্যই ভালো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এই ফলাফল কোনো নির্দিষ্ট সময়ের ফল নয়, বরং দীর্ঘদিনের সংকটেরই প্রতিফলন।


পাসের হার কমে যাওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসির ফলাফল খারাপ হয়েছে তা বলা যায় না। কাউকে তো আর জোর করে পাস করানো সম্ভব নয়।


মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।


শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থা বর্তমানে একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। গত ২০ বছরে আমরা সামনের দিকে না এগিয়ে বরং অনেক পেছনে চলে এসেছি। বর্তমানে শিক্ষক সংকটও ভয়াবহ রূপ নিয়েছে।


শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষকেরা বেতন-ভাতা নেবেন কিন্তু রেজাল্ট শূন্য হবে–তা হতে পারে না। এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শিক্ষক নিয়োগের বিষয়ে আ ন ম এহছানুল হক মিলন জানান, ৭৭ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আলোচনার টেবিলে থাকা সব প্রস্তাবই রাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্ত নয়।