বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

All educational institutions in the country will be closed on Wednesday
অনলাইন ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ০৭:১১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ০৭:১১ অপরাহ্ন
বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। --সংগৃহীত ছবি

​পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এ উপলক্ষে এক দিনের ছুটি নির্ধারিত রয়েছে।


ছুটির আওতায় দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ও এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজে ছুটি ঘোষণা করেছে।


পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে।


আখেরি চাহার সোম্বা মুসলিমদের কাছে একটি তাৎপর্যপূর্ণ দিন। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ সফর মাস এবং ‘সোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়।


ইসলামী ঐতিহ্য অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অসুস্থতা থেকে সাময়িক সুস্থ হয়ে ওঠার স্মৃতিকে কেন্দ্র করে দিনটি পালন করা হয়। মুসলিম সমাজে এটি কৃতজ্ঞতা ও শুকরিয়ার দিন হিসেবে পরিচিত। এ উপলক্ষে অনেকেই গোসল, নফল নামাজ, দোয়া, দান-খয়রাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।


বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পালন করা হয়।