রাজশাহীতে ডেকোরেটর মালিক, সাউন্ড ও ইভেন্ট ম্যানেজমেন্ট এর মিলন মেলা
রাজশাহী কোর্ট পশ্চিমাঞ্চলের ডেকোরেটর মালিক, সাউন্ড ও ইভেন্ট ম্যানেজমেন্ট সহকারীদের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়। আমরা সবাই এর আয়োজনে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন এন্ড চিরিখানায় মঙ্গলবার দিনব্যাপি এই মিলন মেলায় উপস্থিত ছিলেন ডেকোরেটর মালিক সমিতির প্রধান উপদেষ্টা ও পদ্মা ডেকোরেটরের মালিক গোলাম সারওয়ার স্বপন, কর্মকর্তা হাফিজুল ইসলাম আপেল ও আনন্দ ডেকোরেটরের মালিক আবুল বাসার পিন্টু।
আরো উপস্থিত ছিলেন সুমন ডেকোরেটরের মালিক সুমন আলী, এর-আর ডেকোরেটরের মালিক সুজন আলী, আলী ডেকোরেটরের মালিক লাল মিয়া, বড় ভাই ডেকোরেটরের মালিক আইয়ুব আলী, রাজু ডেকোরেটরের মালিক রাজু আহম্মেদ রাজু, এক্সপার্ট ইভেন্টের এর প্রতিনিধি মোসাদ্দেক ও বাবলীন। মিলন মেলায় স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, কাবুল মিস্ত্রি ও আবু সাইদ মিস্ত্রি। এছাড়াও পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান সমুহের মালিক ও সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার বক্তব্যে স্বপন বলেন, ডেকোরেটর ব্যবসার অনেক ঐতিহ্য ও ইতিহাস রয়েছে। এখানে মালিক সহকারী উভয়কে কাজ করতে হয়। তিনি নিজেও মালিক হয়েও অনেক কাজ করেছেন। তিনি আরো বলেন, রাজশাহী কোর্ট পশ্চিমাঞ্চল নয়, এটা পুরো রাজশাহী হতে হবে। এ নাম আগামীতে বাদ দিয়ে কিভাবে একত্রে আসা যায় এবং এক সমিতিভূক্ত হওয়া যায় তারজন্য কাজ করার আহ্বান জানান তিনি। সেইসাথে এই ব্যবসার ঝুঁকি নিয়েও সবাইকে অভিহিত করেন তিনি। বক্তব্য ও দুপুরের খাবার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।