দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে বদলগাছীতে কেক কাটা ও আলোচনা সভা

On the occasion of the 51st anniversary of the Daily Karatoya
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ১২ আগস্ট ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ১২ আগস্ট ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন
দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে বদলগাছীতে কেক কাটা ও আলোচনা সভা
উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক করতোয়া ৫০ বছর পূর্ণ করে ৫১ বছরে পদার্পণ উপলক্ষে নওগাঁর বদলগাছীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক করতোয়া ৫০ বছর পূর্ণ করে ৫১ বছরে পদার্পণ উপলক্ষে নওগাঁর বদলগাছীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় বদলগাছী জেলা পরিষদ ডাকবাংলোয় দৈনিক করতোয়া পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি এমদাদুল হক দুলুর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে কেক কাটার পর উপস্থিত অতিথিরা দৈনিক করতোয়া পত্রিকার দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উত্তরাঞ্চলের মানুষের কাছে পত্রিকাটির জনপ্রিয়তা নিয়ে স্মৃতিচারণ করেন।


বক্তারা বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে দৈনিক করতোয়া উত্তরাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরে আসছে। পাঠকের আস্থা ও ভালোবাসায় পত্রিকাটি ৫০ বছর পূর্ণ করে ৫১ বছরে পদার্পণ করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফারুক আহাম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রাণী, ভেটেরিনারি সার্জন নাজমুল হাসান, বদলগাছী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, বদলগাছী কারিগরি কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া সরদার এবং বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগর।


এছাড়া আনন্দ টিভির রুবেল হোসেন, দৈনিক বগুড়ার আবু মুসা, প্রতিদিনের সংবাদ ও বরেন্দ্র কণ্ঠর সৈকত সোবাহান, বৈশাখী টিভির রানা হামিদ, এনটিভির মিঠু হাসান, বুলবুল আহাম্মেদ বুলু, রাজু হোসেন, আব্দুল কাদেরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়।