রাজশাহীতে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী সদর দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন

Biennial election of Rajshahi Sadar Document Writers Association
জেসিকা শেখ ১৩ আগস্ট ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেখ ১৩ আগস্ট ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন
রাজশাহীতে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী সদর দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে দুপুর ২টা পর্যন্ত।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে দুপুর ২টা পর্যন্ত।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটারদের মধ্যে  ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আনন্দঘন পরিবেশে দলিল লেখক সমিতির সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন।

নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। ভোটগ্রহণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সমিতির নেতৃত্ব নির্বাচন করবেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই চলছে ভোটগ্রহণ।