পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

Shafiqul Haque Milon
জেসিকা শেখ ১৩ আগস্ট ২০২৬ ০৪:৫৭ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেখ ১৩ আগস্ট ২০২৬ ০৪:৫৭ অপরাহ্ন
পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা
পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন সভায় যোগ দিতে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় যোগদানের সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত সভাপতিকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মন্ত্রী, সচিব ও কর্মকর্তারা কমিটির সভাপতির দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন। অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনও দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।