মেরী স্টোপস ক্লিনিকে চাকরি

Marie Stopes Clinic Jobs
অনলাইন ডেস্ক ১৬ আগস্ট ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১৬ আগস্ট ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি
মেরী স্টোপস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।--সংগৃহীত ছবি

মেরী স্টোপস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্য পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি ক্লিনিক ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৫ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: মেরী স্টোপস বাংলাদেশ

পদের নাম: ক্লিনিক ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয় 


শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। তবে এমপিএইচ/এমবিএ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা: ক্লিনিক বা হাসপাতালে কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 


চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: ক্লিনিকে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  

বয়সসীমা: উল্লেখ নেই 


কর্মস্থল: মৌলভীবাজার

বেতন: ৩৫,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৬