ঢাকায় মৃদু ভূমিকম্প , উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে

Mild earthquake in Dhaka
অনলাইন ডেস্ক ১৭ আগস্ট ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৭ আগস্ট ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন
ঢাকায় মৃদু ভূমিকম্প , উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে
রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। --সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা হলো ৩ এবং উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে।


আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।


এটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অনুভূত এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।


গত বছর বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয় নরসিংদীতে। ঘটে হতাহতের ঘটনাও। সে সময় বিভিন্ন সভা-সেমিনারে ভূমিকম্প বিশেষজ্ঞ বলেছেন, টেকটোনিক প্লেটের ৩ ফল্টে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।


সময়মতো সঠিক প্রস্তুতির মাধ্যমে জনসচেতনতা তৈরি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে বড় ধরনের ভূমিকম্পেও ক্ষতি ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে এবং এখনই সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।