কক্সবাজারে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তি, র‍্যালি ও আলোচনা সভা

Release of Rui fish fry, rally and discussion meeting
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৭ আগস্ট ২০২৬ ০৪:১২ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৭ আগস্ট ২০২৬ ০৪:১২ অপরাহ্ন
কক্সবাজারে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তি, র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলায় রুই জাতীয় মাছের পোনা অবমুক্তি, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলায় রুই জাতীয় মাছের পোনা অবমুক্তি, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


গতকাল সকালে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল হোটেল শৈবাল দীঘিতে পোনা মাছ অবমুক্তি এবং বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে মৎস্য পক্ষের শুভ সূচনা করেন | 


পোনা মাছ অবমুক্তি পরবর্তী সড়ক র‍্যালী, আলোচনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আঃ মান্নান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর, চট্রগ্রাম বিভাগের পরিচালক মোঃ আনোয়ার হোসেন, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, চিংড়ি চাষ সম্প্রসারণ অঞ্চল, কক্সবাজার এর উপ-পরিচালক অধীরচন্দ্র দাস ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আশরাফ আলী।


অনুষ্ঠানে মৎস্য সেক্টরের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের অংশীজন, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার ৪ জন শ্রেষ্ঠ মৎস্য ও চিংড়ি চাষী এবং হ্যাচারি মালিককে পুরস্কার প্রদান করা হয়।