রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়

GIZ representatives meet and exchange views with the RASIC administrator
নিজস্ব প্রতিনিধি:- ১৮ আগস্ট ২০২৬ ০৬:৩৭ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ১৮ আগস্ট ২০২৬ ০৬:৩৭ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়
রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার এবং লিভিবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (LICA)    প্রজেক্টের হেড কাথারিনা মানেকে। মঙ্গলবার (১৮ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বনায়ন এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নগরীর উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা ও পারস্পরিক সমন্বয়ের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।


এ সময় জিআইজেডের ইমপ্রেশন ম্যানেজার বিপাশা দত্ত, আরবান অ্যান্ড রিজওনাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মো. শামিউল আলিম শাহ এবং ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভারসিটি অ্যাডভাইজার পাঞ্চানন কুমার ধালী, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন উপস্থিত ছিলেন।


রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে একটি আধুনিক, পরিবেশবান্ধব, সবুজ, স্বাস্থ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। নগর উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজশাহীর বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।