সচিবের পরিদর্শন উপলক্ষে রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

Cultural program at the Cultural Academy of Minority Ethnic Groups
ছোটন সরদার ১৮ আগস্ট ২০২৬ ০৮:০২ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১৮ আগস্ট ২০২৬ ০৮:০২ অপরাহ্ন
সচিবের পরিদর্শন উপলক্ষে রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান
সচিবের পরিদর্শন উপলক্ষে রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মওলা মহোদয়ের রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি পরিদর্শন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার ১৮ আগস্ট রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির মিলনায়তনে বিকেল চারটায়  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমিতে পৌঁছালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে সাঁওতালি বাদ্যযন্ত্র ও নৃত্যের মাধ্যমে বরণ করে নেন একাডেমির শিল্পী ও সংশ্লিষ্টরা। এ সময় একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


পরিদর্শন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি, গান ও নৃত্য পরিবেশন করা হয়। পরিবেশনায় স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও নিজস্ব শিল্পধারা তুলে ধরা হয়।



সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একাডেমির পরিচালক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মওলা মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃফারুকুর রহমান ফয়সাল,নাটোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন,সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান,একাডেমির গবেষণা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক বেঞ্জামিন টুডু, বাংলা গানের প্রশিক্ষক কবির আহমেদ বিন্দু, গবেষণা সহকারী সাজাহান আলীসহ একাডেমির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 


রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি এ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ শিল্প সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সচিবের এ পরিদর্শনের মাধ্যমে একাডেমির সাংস্কৃতিক কার্যক্রম ও ঐতিহ্য সংরক্ষণের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।সচিব মহোদয়  বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ সাজানো গোছানো মুগ্ধ  হওয়ার মত পরিবেশনা, আমি খুবই মুগ্ধ হয়েছি,এবং পরিদর্শন শেষে সন্তুষ্ট হয়ে একাডেমির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।