কক্সবাজারে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু
কক্সবাজার জেলায় সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে।
'বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে গতকাল সকালে জেলা প্রশাসন ও বন বিভাগ কক্সবাজারের আয়োজনে মেলায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
জেলা প্রশাসক আ: মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও মেলা আয়োজক কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন ও উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: মারুফ হোসেন।
এবারের মেলায় কক্সবাজার বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম), মেরিন এগ্রো প্রজেক্ট এন্ড নার্সারি, রোজ গার্ডেন নার্সারি, কক্সবাজার নার্সারি, ঈদগাঁও উপজেলা নার্সারি ও সবুজ বিপ্লব নার্সারিসহ প্রায় ৩০টি স্টল বসেছে। এতে দেশি ও বিদেশি বনজ, ফলজ ও ঔষধি চারা প্রদর্শনী ও বিক্রি করা হচ্ছে। কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে ১৮-২৪ আগস্ট মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।