চাকরি দেবে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল

Ispahani Islamia Eye Institute and Hospital Jobs
অনলাইন ডেস্ক ৩০ আগস্ট ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ৩০ আগস্ট ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন
চাকরি দেবে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।--সংগৃহীত ছবি

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারী ব্যবস্থাপনায় শুধুমাত্র চোখের জন্য বিশেষায়িত হাসপাতালটি ল্যাবরেটরি সহকারী পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৯ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল

পদের নাম: ল্যাবরেটরি সহকারী

পদসংখ্যা: ০৩টি 


শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস, প্যাথলজি ও মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি-সংক্রান্ত কোনো সনদ বা কোর্স সম্পন্ন করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা: ল্যাবরেটরি কার্যক্রম, নমুনা ব্যবস্থাপনা এবং নিরাপত্তা বিষয়ক নির্দেশিকা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 


চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: হাসপাতালে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর 


কর্মস্থল: ঢাকা 

বেতন: ১৮,০০০-২০,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বার্ষিক ছুটির বিপরীতে অর্থপ্রাপ্তি (এনক্যাশমেন্ট), অসুস্থতাজনিত ছুটির বিপরীতে অর্থপ্রাপ্তি (এনক্যাশমেন্ট), বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, চিকিৎসা খরচ, জীবন বীমা সুবিধাসহ হাসপাতালের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা। 


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১২ সেপ্টেম্বর ২০২৬