ভিন্ন রঙের দুই চোখে আলোচনায় আর্তেতার ছেলে

Arteta's son in discussion with two eyes of different colors
অনলাইন ডেস্ক ৩০ আগস্ট ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ৩০ আগস্ট ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন
ভিন্ন রঙের দুই চোখে আলোচনায় আর্তেতার ছেলে
--সংগৃহীত ছবি

গ্যাব্রিয়েল আর্তেতা খেলেন আর্সেনালের অ্যাকাডেমিতে। ১৭ বছর বয়সী ফুটবলার ভক্তদের দৃষ্টি কাড়লেন, যখন তার ছবি লন্ডন ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমান অ্যাকাডেমি খেলোয়াড়দের তালিকায় প্রকাশিত হলো। 


২০২৫-২৬ মৌসুম থেকে আর্সেনাল অ্যাকাডেমিতে আছেন গ্যাব্রিয়েল। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে প্রথম খেলেন তিনি। গত জুনে একটি বৃত্তি চুক্তি করেন গ্যাব্রিয়েল। তাতে করে ক্লাবের সিস্টেমে তিনি আনুষ্ঠানিকভাবে জায়গা নিশ্চিত করেন। চলতি মৌসুমেও অনূধ্ব-১৮ দলের হয়ে খেলে যাবেন এই টিনএজার।


গ্যাব্রিয়েলের আরেক পরিচয়, তিনি আর্সেনালের সিনিয়র টিমের প্রধান কোচ ও সাবেক খেলোয়াড় মিকেল আর্তেতার বড় ছেলে। তবে বাবা কিংবা পারফরম্যান্সের জন্য নয়, তিনি এখন ভাইরাল ভিন্ন এক বৈশিষ্ট্যের কারণে, যেটি বিশ্বের মোট জনসংখ্যার এক শতাংশেরও কম দেখা যায়। তার ছবিটি ভালো করে খেয়াল করলেই দেখা যাবে সেই স্বতন্ত্র বৈশিষ্ট দেখা যাবে।


গ্যাব্রিয়েলের এক চোখ বাদামি, আরেকটি নীল। এই কিশোরের মধ্যে ‘হেটেরোক্রোমিয়া’ নামক একটি বিরল অবস্থা রয়েছে বলে মনে হচ্ছে, যেখানে চোখের পিগমেন্টেশন বা রঙের মাত্রা ভিন্ন ভিন্ন হয়। এটি কোনো ক্ষতিকারক অবস্থা নয় এবং মানুষ জন্মগতভাবেই এটি নিয়ে জন্মগ্রহণ করে। তাদের দৃষ্টিশক্তিতে কোনো প্রভাব ফেলে না। এটি মূলত তার বাবা-মায়ের চোখের একটি চমৎকার সংমিশ্রণ। তার মায়ের চোখ বাদামী, বাবার নীল।