নিয়োগ দেবে আশা এনজিও

Asha NGO job
অনলাইন ডেস্ক ৩১ আগস্ট ২০২৬ ০১:০৬ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ৩১ আগস্ট ২০২৬ ০১:০৬ অপরাহ্ন
নিয়োগ দেবে আশা এনজিও
আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। --সংগৃহীত ছবি

আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাটি ফিন্যান্স অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৩০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: আশা 

পদের নাম: ফিন্যান্স অফিসার

পদসংখ্যা: ০২টি 


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক /স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ডাবল-এন্ট্রি বুককিপিং, ব্যাংক/নগদ হিসাবের সমন্বয়, ঋণ পোর্টফোলিও এবং সঞ্চয় সংক্রান্ত দায়ের হিসাবরক্ষণ বিষয়ে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 


চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 


কর্মস্থল: ঢাকা 

বেতন: শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর সংস্থার নিয়মিত বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত করা হবে।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, নববর্ষ ভাতা (বৈশাখী) এবং এমপ্লয়িজ গ্রুপ বেনিফিট ফান্ড-এর মতো সকল প্রাপ্য সুবিধাদি প্রদান করা হবে।


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬