রাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইডের ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার লিমিটেডের যৌথ উদ্যোগে রাজশাহীতে চেম্বারের সদস্যদের জন্য বিনামূল্যে হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনামূল্যে হেলথ ক্যাম্প এবং সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাস্থ্য সচেতনতামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য ও ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ল্যাবএইডের এ ধরনের উদ্যোগ সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে রাজশাহীতে এ বিশেষ ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান এবং বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সাকিফ শামীমের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, চেম্বারের বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিসহ নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী। সভাপতিত্ব করেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শামসুর রহমান শান্তন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন ল্যাবএইডের রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম। স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আবু নাজিম।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ।পরিচাক মোঃ তৌহিদ হাসান,মোঃ ইমাম মেহেদী,আহসান হাবীব ,মোঃ শাকিলুর রহমান,মোঃ গোলাম সাকলাইন,মোঃ মোবাশ্বের আলী,মোঃ আমিনুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম হেলাল।
অনুষ্ঠানে ল্যাবএইড ফার্মার সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি ল্যাবএইড গ্রুপের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার লিমিটেডের মো. ফিরোজ হোসাইন খান।
স্বাস্থ্য সচেতনতা অধিবেশনে হেমাটোলজি, রক্তরোগ ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার লিমিটেডের হেমাটোলজি অ্যান্ড বিএমটি ইউনিটের পরিচালক ও প্রধান, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মো. সালাউদ্দিন শাহ।
তিনি বিভিন্ন রক্তরোগের কারণ, লক্ষণ ও আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করার পাশাপাশি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের গুরুত্ব এবং এ-সংক্রান্ত সর্বাধুনিক চিকিৎসাব্যবস্থা তুলে ধরেন। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা গ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি উপস্থিত সদস্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী চেম্বারের সদস্যদের জন্য বিনামূল্যে বেসিক মেডিকেল চেকআপ, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয়।
দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীমের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শেষে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো.শামসুর রহমান শান্তন।