রাজধানীতে সিএনজি অটোরিকশায় আগুন
Autorickshaw fire
রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ৪টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আজ বিকেলে ৪টা ৫২ মিনিটে যমুনা ফিউচার পার্কের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুনের সংবাদ পাই আমরা। পরে আমাদের দুইটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে অটোরিকশাটিতে আগুন লাগে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।