যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন

Artist Sabina Yasmin
অনলাইন ডেস্ক ০৫ অক্টোবর ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ০৫ অক্টোবর ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন
--সংগৃহীত ছবি

যুক্তরাজ্যে ভিন্ন দুটি সংগীতানুষ্ঠানে অংশ নিতে ঢাকা ছেড়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। গত রোববার (৪ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে জানা গেছে। 


সফরসূচি অনুযায়ী, আগামী ১১ অক্টোবর লন্ডনের একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন। এরপর ১৫ অক্টোবর স্কটল্যান্ডের একটি অনুষ্ঠানে গাইবেন তিনি। এই সফরে তার সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে অংশ নিয়েছেন তবলাবাদক চন্দন দত্ত, লিড গিটারে মনোয়ার হোসেন টুটুল এবং কি-বোর্ডে পার্থপ্রতিম বাপ্পী।


লন্ডনের আয়োজনটি নিয়ে সাবিনা ইয়াসমিন সংবাদ মাধ্যমে জানান, উৎসবটি যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি সংস্কৃতিপ্রেমীদের জন্য অন্যতম একটি বার্ষিক আয়োজন। মূলত প্রবাসী প্রজন্মের সামনে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং তাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখার উদ্দেশ্যেই এর আয়োজন করা হয়। 


গত বছরও এই উৎসবে গান গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন। দুটি অনুষ্ঠান শেষ করে আগামী ১৮ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।


এদিকে ১১ অক্টোবরের একই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আরও অংশ নেবেন জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠান শেষে আগামী ১৪ অক্টোবর ফেরদৌস ওয়াহিদের দেশে ফেরার কথা রয়েছে।