১৫০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

Pran Group to provide jobs to 150 people
অনলাইন ডেস্ক ০৫ অক্টোবর ২০২৬ ০১:৪৪ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৫ অক্টোবর ২০২৬ ০১:৪৪ অপরাহ্ন
১৫০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ
প্রাণ গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। --সংগৃহীত ছবি

প্রাণ গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার

লোকবল নিয়োগ: ১৫০ জন 


শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা বিএসসি/এমএসসি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 


চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 


কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা আরো অনুযায়ী অন্যান্য সুবিধাদি। ছয় মাস পর পদটি হবে টেরিটরি সেলস ম্যানেজার। 


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৩ নভেম্বর ২০২৬