নিয়োগ দেবে আকিজ গ্রুপ

Akij Group Jobs
অনলাইন ডেস্ক ১০ অক্টোবর ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১০ অক্টোবর ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ দেবে আকিজ গ্রুপ
--সংগৃহীত ছবি

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্টোর অফিসার (ফ্যাক্টরী) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ উল্লিখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে। 


প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড

পদের নাম: স্টোর অফিসার (ফ্যাক্টরী)

পদসংখ্যা: নির্ধারিত নয় 


শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: টোবাকো শিল্পে ভালো জ্ঞান। 

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।


চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 


কর্মস্থল: বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, লালমনিরহাট, নেত্রকোনা, পাবনা, রংপুর

বেতন: ১৮,০০০-২০,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা, ব্যাচেলরদের জন্য আবাসন সুবিধা। 


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬