বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬

এসএসসি পাসেই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ

Bangladesh Police Constable Recruitment 2026
অনলাইন ডেস্ক ১১ অক্টোবর ২০২৬ ১০:১১ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১১ অক্টোবর ২০২৬ ১০:১১ অপরাহ্ন
এসএসসি পাসেই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ
বাংলাদেশ পুলিশ বাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।--সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশ বাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫ হলেই আবেদন করা যাবে। অনলাইনে ১৩ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। দেশের সব জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সুযোগ পাবেন।


প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ

পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)

পদসংখ্যা: জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে

শিক্ষাগত যোগ্যতা:  এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। 

বয়সসীমা: ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। 


শারীরিক যোগ্যতা: সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি । আর ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৪ ইঞ্চি। অন্যদিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটায় ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। উভয় ক্ষেত্রে প্রার্থীর দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।



আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬